সংগৃহীত ছবি
জাতীয়

দেশে ৫ লাখ ফিটনেসহীন গাড়ি

নিজস্ব প্রতিবেদক : দেশে মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসহীন গাড়ি ৫ লাখের বেশি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

আরও পড়ুন : একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ২৬০৯

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিআরটিএ ভবনে ২২ অক্টোবর, জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন সম্পর্কিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ফিটনেসহীন গাড়ি যেগুলো চলে সেগুলোর কারণে সড়কে দুর্ঘটনা বাড়ছে। পাশাপাশি রাস্তা উন্নত হওয়ায় ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওভার স্পিডের কারণে দুর্ঘটনা বাড়ছে।

আরও পড়ুন : গাজায় ইসরাইলি হামলায় ৭১ প্রাণহানি

তিনি বলেন, দুর্ঘটনার তথ্য এখন নিজেরা ওয়েবসাইটে দিচ্ছি। এখন আমরা এক বছর ধরে রিয়েল ডাটা কালেকশন করছি। এজন্য প্রকৃত পরিসংখ্যানে সংখ্যা বাড়ছে। বিশ্ব ব্যাংকের রোড সেইফটি প্রজেক্টও চলছে।

সড়কে তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও যথেষ্ট নয় জানিয়ে তিনি বলেন, টার্গেট দেওয়া হয়েছে মামলার বিষয়ে, একইসঙ্গে ছয় বিভাগীয় শহরে ছয়জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। ওভার স্পিড, দুর্ঘটনাসহ বিভিন্ন অপরাধে ড্রাইভারদের মার্কিংয়ে ডিমেরিট পয়েন্ট যোগ করা শুরু হয়েছে।

আরও পড়ুন : একচুলও সরবে না সরকার

নূর মোহাম্মদ মজুমদার বলেন, ২৪৯ জন চালকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় রক্তচাপ সমস্যা পাওয়া যায় ৪৭ জনের। এছাড়া ব্লাড সুগার সমস্যা পাওয়া যায় ৬৯ জনের, ধূমপানজনিত সমস্যা পাওয়া যায় ১০৯ জনের।

এছাড়া ২৮৯ জন চালকের চক্ষু পরীক্ষায় চোখের ভিশন সমস্যা পাওয়া যায় ১৬৪ জনের, অন্যান্য চোখের সমস্যা পাওয়া যায় ৫৯ জনের ও চোখের কন্ট্রাক্ট সমস্যা পাওয়া যায় ৮ জনের।

আরও পড়ুন : হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

তিনি আরও বলেন, আগামী ২২ অক্টোবর ২০২৩ জাতীয় নিরাপদ সড়ক দিবস। এই উপলক্ষে জেলা ও উপজেলায় বিআরটিএ কর্তৃক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা