সারাদেশ

গাইবান্ধায় ৬ নারী ছিনতাইকারী আটক

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্রের ৬ নারী সদস্যকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে এলাকাবাসী।

আরও পড়ুন : পশুর নদীতে লাইটার জাহাজডুবি

রবিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের তুলশীপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর গ্রামের সারোয়ার মিয়ার স্ত্রী আয়শা বেগম, বজলু মিয়ার মেয়ে তছলিমা বেগম, আহাদ আলীর মেয়ে আখি আক্তার, ফুকরু মিয়ার মেয়ে শিরিন আক্তার, সালেহ উদ্দিনের মেয়ে শালে আক্তার ও রিপন মিয়ার স্ত্রী নাছিমা বেগম।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের সতীতলা গ্রামের কাজী মো. রওশন হায়দারের স্ত্রী সুলতানা বেগম নিজ কর্মস্থল তালুককানুপুর ইউনিয়নের তালতলা উচ্চ বিদ্যালয় থেকে গোবিন্দগঞ্জ বন্দরে যায়। প্রয়োজনীয় কাজ শেষে গোবিন্দগঞ্জের আদর্শ ঔষধের গলিতে ভ্যান স্ট্যান্ডে একটি ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এসময় ওই ভ্যানে ছিনতাইকারী নারীরাও যাত্রীবেশে ওঠেন। তুলশীপাড়া এলাকায় পৌঁছালে কৌশলে তারা সুলাতানা বেগমের গলায় থাকা একটি স্বর্ণের হার খুলে নেয়। বিষয়টি টের পেয়ে ভ্যানচালক স্থানীয়দের সহায়তায় ওই ছয় নারীকে আটক করে রাখে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে থানায় নিয়ে যায়। গোবিন্দগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সুলতানা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছে।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, গণধোলাই

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ছিনতাইকারী নারীদের স্থানীয়রা হাতে-নাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা