ছবি-সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সিরাজদীখানে ঝগড়ায় প্রাণ গেল তরুণের

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা শহরের বেনেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বলুহর গ্রামের বাসিন্দা ইলেকট্রিক মিস্ত্রি আজিম হোসেন (২৭) ও মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের বাসিন্দা নির্মাণ শ্রমিক মহসিন আলী (৪০)।

কোটচাঁদপুর থানার ওসি সৈয়দ আল মামুন জানান, ঐ এলাকার ব্যবসায়ী সাইফুল্লাহ বাবলুর নির্মাণাধীন ভবনের ৩ তলায় কাজ করছিলেন ইলেকট্রিক মিস্ত্রি আজিম এবং নির্মাণ শ্রমিক মহসিন আলী। ঐ ভবনের একটি রড বিদ্যুৎ সার্ভিস লাইনের সাথে লেগে গেলে ২ জনই বিদ্যুতায়িত হয়ে ৩ তলা থেকে নিচে পড়ে যান।

আরও পড়ুন : স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আজিমকে মৃত ঘোষণা করেন।

তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মহসিনকে যশোর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা