ছবি-সংগৃহীত
সারাদেশ

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি : দিনাজপুর পার্বতীপুর উপজেলায় স্ত্রী হত্যায় স্বামী মুজিবুর রহমান (৬৪) নামের ১ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

সোমবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যামসুন্দর এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজিবুর দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খলিলপুর মোল্লাপাড়ার তাছির উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২৫ অক্টোবর স্বামী মুজিবুর রহমানের সাথে স্ত্রী কোহিনুর বেগমের পারিবারিক কলহ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলেরা বাবা-মায়ের বিবাদ মিটিয়ে ঘুমিয়ে পড়েন।

আরও পড়ুন : যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

এরপর ২৬ অক্টোবর কোহিনুরের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। স্বামী মুজিবুর রহমান তখন পালিয়ে যায়। পরে নিহত কোহিনুরের ভাই জিয়াউর রহমানকে মোবাইল ফোনে মুজিবুর রহমান হত্যার কথা শিকার করেন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে বাবু মিয়া বাদী হয়ে বাবা মুজিবুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার ১০ বছর পর আদালত এ রায় দেন।

আরও পড়ুন : মিনিবাস উল্টে নিহত খতিব

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি জানান, দীর্ঘদিন উভয়পক্ষের যুক্তিতর্ক ও তথ্যপ্রমাণের ভিত্তিতে স্বামী মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা