সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় পুকুরের পানিতে ডুবে ইকরামুল আরাফ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দিনাজপুরে তরুণীর মরদেহ উদ্ধার

সোমবার সকালে উপজেলার মল্লিক বাড়ি ইউনিয়নের ধামসুর পচ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুর মা মাবিয়া আক্তার রুপা জানান, সকালে নাস্তা তৈরির সময় হঠাৎ ইকরামুল আরাফ নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির পা ভাসতে দেখেন তিনি। তার ডাক-চিৎকারে এলাকাবাসী এসে পুকুর থেকে নিহত অবস্থায় ইকরামুল আরাফের লাশ উদ্ধার করে। নিহত শিশু ধামসুর পচ্চিম পাড়া এলাকার একলাছ উদ্দীনের ছেলে।

আরও পড়ুন : বোয়ালমারীতে সরকারি খালের মাটি তুলে বিক্রি

পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভালুকা মডেল থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা