সারাদেশ

পশুর নদীতে লাইটার জাহাজডুবি

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় ৮০০ মেট্রিকটন ক্লিংকারবোঝাই এমভি আনমোনা-২ নামক একটি লাইটার জাহাজ ডুবোচরে আটকে কাত হয়ে ডুবে গেছে। এসময় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে লাইটারের ১১ নাবিক।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

রোববার (১৫ অক্টোবর) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন : স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা, গণধোলাই

বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হারবাড়ীয়া-৪ নম্বরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী এমভি জাহান ব্রাদাস নামক শিপ থেকে ৮০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে মোংলা শিল্পাঞ্চলের দিকে যাচ্ছিল এমভি আনমেনা-২ নামক লাইটারটি। পশুর চ্যানেলের সিগনাল টাওয়ার এলাকায় আসলে রোববার রাত ৮টার দিকে ডুবোচরে আটকা পড়ে লাইটারটি কাত হয়ে পানি ঢুকে ডুবে যায়। এসময় দ্রুত সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন লাইটারের ১১ নাবিক। লাইটার ডুবির ঘটনায় মোংলা বন্দর চ্যানেলে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ শ্রমিক নেতা।

খবর পেয়ে রাতেই স্থানীয় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোংলা-রামপাল সার্কের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার কার্গো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর ২৬৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়ে বাণিজ্যিক জাহাজ এমভি জাহান ব্রাদাস।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা