সারাদেশ

অ্যাম্বুলেন্স চাপায় ২ যুবক নিহত

জেলা প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলায় অ্যাম্বুলেন্স চাপায় ২ যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : দুবলাগাড়ী বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সুরুজ মিয়ার ছেলে তাজ উদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।

আরও পড়ুন : ফিলিস্তিনে হামলার প্রতিবাদে মানবন্ধন

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, শুক্রবার দুপুরে তাজ উদ্দিন ও শাহিন মিয়া মোটরসাইকেল নিয়ে একটি বিয়েতে যাচ্ছিলেন। এ সময় সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘দি লাইফ লাইন প্রাইভেট অ্যাম্বুলেন্স’ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তাজ উদ্দিন। এ সময় শাহিন মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা অংশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখানে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা