ছবি: সংগৃহীত
সারাদেশ

ঋণের চাপে ব্যবসায়ীর আত্মহত্যা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ব্যাংক ঋণের চাপ সইতে না পেরে ষাটোর্ধ এক ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আরও পড়ুন: পিকআপের ধাক্কায় যুবক নিহত

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুলাল চন্দ্র কুন্ডু (৬৩)। বোয়ালমারী পৌর সদরের সর্বজনীন মন্দিরের সামনে তার হার্ডওয়্যারের দোকান রয়েছে।

জানা যায়, হার্ডওয়্যার ব্যবসায়ী দুলাল চন্দ্র কুন্ডু তার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি ব্যাংক থেকে মোটা অংকের টাকা ঋণ নেন। ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো না চলায় ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে তিনি হিমশিম খাচ্ছিলেন। এ নিয়ে তিনি কিছুদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ব্যবসার কাজ শেষে বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ডের পালপাড়ায় নিজ বাড়ি ফিরছিলেন। এক পর্যায়ে বাড়ি না গিয়ে গুনবহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় গিয়ে বিষপান করেন।

ওই এলাকার এক ব্যক্তি নিহতের মামাতো ভাই বলাই কুন্ডুকে ফোন করলে বাড়ির লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু সেবাদান

নিহতের ভাই বলাই কুন্ডু ব্যাংক ঋণের চাপে দুলাল কুন্ডুর স্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছে বলে দাবি করে বলেন, তিনি আত্মহত্যা করেননি।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কে এম মাহমুদ রহমান বলেন, দুলাল চন্দ্র কুন্ডু নামের ব্যক্তি আননোন পয়েজনিং খাওয়ার কারণে তাকে বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা