ছবি-সংগৃহীত
সারাদেশ

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৪

জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় ৪ নিহত হয়েছেন। এ সময় আরও ১৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বুধবার (১১ অক্টোবর) সকাল ৮ টায় ঢাকা-ময়মনসিংহ সড়কে চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম বলেন, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস ত্রিশাল উপজেলার চেলেরঘাট আসতেই চাকা বিকল হয়ে গেলে রাস্তার পাশে দাঁড়িয়ে চাকা সারানোর চেষ্টা করে।

এ সময় বাসের কয়েকজন যাত্রী আরেকটি বাসকে দাঁড় করানোর জন্য সিগনাল দেয়। সে সময় অন্য একটি বাস এসে দাঁড়িয়ে থাকা যাত্রী ও বাসে ধাক্কা দেয়।

আরও পড়ুন : ট্রাক উল্টে প্রাণ গেল ২ জনের

এতে ঘটনাস্থলেই ৩ জন পোশাককর্মী মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ১ পোশাককর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা