সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : শার্শায় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে ও বুধবার (৪ অক্টোবর) ভোরে দুদফায় এ সংঘর্ষ ঘটে।

জানা গেছে, মঙ্গলবার রাতে ক্যাম্প-৮ ডব্লিউ এলাকায় সন্ত্রাসী গ্রুপ আরএসও ও আরসার মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে আরএসওর ছোড়া গুলিতে আরসা গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ওরফে ইউসুফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন : মালয়েশিয়ায় শার্শার যুবক নিহত

এপিবিএন-১৪ এর অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, আধিপত্য বিস্তারের জেরে দুগ্রুপের সংঘর্ষ হয়। সেখানে চাকমাইয়া ইউসুফ নামে একজন নিহত হন। তিনি ক্যাম্প-৯ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলা আছে।

এদিকে ওই ঘটনার জেরে বুধবার ভোর সাড়ে ৬টায় ক্যাম্প-১৫ এলাকার ডি/৪ ও ডি/১৩ ব্লকে আরসা ও আরএসও গ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ হয়। এ সময় আরসা সন্ত্রাসীরা আরাফাত হোসেন নামে এক রোহিঙ্গাকে তুলে নিয়ে ডি/৪ ব্লকের রাস্তায় জবাই করে হত্যা করে পালিয়ে যায়। তিনি ওই ক্যাম্পের ডি/১৩ ব্লকের ইমান হোসেনের ছেলে।

আরও পড়ুন : শিশু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্প থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা