ছবি: সংগৃহীত
সারাদেশ

পূর্ব শত্রুতার জেরে আনসার সদস্যকে কুপিয়ে জখম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদের পাশে এক আনসার সদস্যকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: আইনজীবীর মরদেহ উদ্ধার

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত ঐ যুবককে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসে পথচারীরা।

আহত মো. শেখ সাঈদের (৪২) মাথায় ও পিঠে দেশীয় অস্ত্রের আঘাত রয়েছে। তার পিঠের উপরে ১৪ টি সেলাই লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক।

শেখ সাঈদ ঝালকাঠি সদরের ৭ নং বাসন্ডা ইউনিয়নের উত্তর কৃষ্ণকাঠির মৃত শেখ কালুর ছেলে। তিনি পিরোজপুর ভান্ডারিয়া এলাকার অগ্রণী ব্যাংকের আনসার সদস্য হিসেবে কর্মরত।

আরও পড়ুন: জলদস্যুর গুলিতে আহত জেলের মৃত্যু

শেখ সাঈদ জানান জমিজমা সংক্রান্ত মামলার বিষয়ে অ্যাডভোকেট বনি আমিন বাকলাইয়ের চেম্বারে যাওয়ার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৩ টি মোটরসাইকেল ৬ জন যুবক হেলমেট পড়া অবস্থায় দেশীয় অস্ত্র দিয়ে আমার পথ রোধ করে উপরে আক্রমণ করে।

আমাকে এলোপাথারি কোপাতে শুরু করে। আমি ডাকাডাকি শুরু করলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা