ছবি: সংগৃহীত
সারাদেশ

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ২

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্কশপে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ২ জন দগ্ধ হয়েছেন। বর্তমানে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: জিম্বাবুয়েতে খনি ধস, নিহত ৬

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ফতুল্লার পাগলা তালতলা মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওয়ার্কশপের মালিক মো. জনি (৪০) এবং পথচারী মো. সুমন (৩০)। জনি ফতুল্লার রসুলপুরের দেলোয়ার সরদারের ছেলে। তিনি ঐ ওয়ার্কশপের মালিক। সুমন পাগলা বাজার পপুলার হাসপাতাল এলাকার মৃত মোতালেব বয়াতির ছেলে।

আরও পড়ুন: ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, জনির শরীরের ৪০ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের হাই ডিফেন্সি ইউনিটে রাখা হয়েছে।

ঐ ভবনের মালিক মো. হাফেজ জানান, শুক্রবার ছুটির দিনে ওয়ার্কশ সারা দিন বন্ধ ছিল। রাতে জনি সাটার খুলে বিদ্যুতের সুইচ অন করার সাথে সাথে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়।

আরও পড়ুন: মাটির ঘর ধসে ভাই-বোনের মৃত্যু

এ সময় আমি নিচে নেমে দেখি জনি ও একজন পথচারী দগ্ধ অবস্থায় রাস্তার ওপর পড়ে আছে। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, আমাদের এলাকায় এর আগেও কয়েকবার রাস্তার লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে।

এখানে অনেক পুরনো গ্যাস লাইন মাটির নিচ দিয়ে যাওয়ায় মরিচা পড়ে বিভিন্ন জায়গায় লিকেজ হয়ে গেছে। অনেক সময় সিগারেট খেয়ে তা রাস্তার ওপর ফেললেও আগুন ধরে যায়। এ বিষয়ে তিতাস কর্তৃপক্ষকে অভিযোগ করার পরও তারা কোনো খবর নিচ্ছে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা