সংগৃহীত ছবি
সারাদেশ

ঘুরতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

জেলা প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে নৌকা ডুবে ২ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সংসদ সদস্য শাহজাহান কামাল আর নেই

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালতি বিলের খোলাবাড়িয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু নাটোরের লালপুর উপজেলার আরবাব গ্রামের আরিফ ইসলামের ছেলে আব্দুর রহমান (৯) ও আব্দুল্লাহ (১১)।

আরও পড়ুন : খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছুটির দিন হওয়াতে বিকেলে লালপুর থেকে আরিফ ইসলাম তার দুই সন্তানসহ পরিবার নিয়ে ঘুরতে আসেন হালতির বিলে। শ্যালো ইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলের খোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে আচমকা নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা সবাই সাঁতরে তীরে উঠলেও সহোদর দুই শিশু নিখোঁজ হয়। পরে সবাই শিশু দুজনকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, লালপুর থেকে ওই পরিবার নলডাঙ্গায় বেড়াতে যায়।‌ সেখানে নৌকা ডুবিতে দুই শিশু নিখোঁজ হয়। পরে তাদের সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা