সারাদেশ

খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী পালন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

আরও পড়ুন : শরীয়তপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, শেষে সহশ্রাধিক অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা শহরের মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত জনসমাবেশ করেন জেলা আওয়ামী লীগ।

আরও পড়ুন : মোরেলগঞ্জ মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

পরে দলীয় কার্যালয়ে এসে জন্মদিনের কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। এ সময় জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির খান, খাগড়াছড়ি সদর উপজেলা উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, খোকনেশ্র ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম ও খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা