সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন।

আরও পড়ুন : ভোলায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালিত

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার দাশেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানি উপজেলার মহেশপুর ইউনিয়নের আকমাল শেখের স্ত্রী রানু বেগম (৬০) ও একই ইউনিয়নের আব্দুল হকের ছেলে হায়াত শেখ (৬৫)। আহতরা হলেন- একই ইউনিয়নের ইজিবাইক চালক ফুলমিয়া (৪৫), লামিয়া (১৫), জাবেদা (৪৫) ও খুকি বেগম (৪৭) । নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন : ভোলায় ৫০ হাজার তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাশেরহাট এলাকায় একটি বাসকে ওভারটেকিং করতে গিয়ে ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ সময় ঘাতক বাসটিকে এক কিলোমিটার ধাওয়া করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের প্রায় এক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের চেষ্টায় বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৭ নবজাতককে জামা বিতরণ

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আবু নোমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়। মহাসড়কে বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা