ছবি: সংগৃহীত
সারাদেশ

শার্শায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে মশারী ও কয়েল বিতরণ

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা অডিটরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক এ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।

আরও পড়ুন: বাগেরহাটে পদোন্নতির দাবি শিক্ষা ক্যাডারদে

এ সময় কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে শার্শা উপজেলায় ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এক কেজি করে পেঁয়াজের বীজ, ২০ কেজি করে ডিএপি সার এবং ২০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা উপকৃত হবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা