সারাদেশ

ভোলায় পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

ভোলা প্রতিনিধি : ভোলায় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ মো. সবুজ ওরফে জুয়েল মোল্লা (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার মো. সবুজ ওরফে জুয়েল মোল্লা বাগেরহাটের মংলা থানা এলাকার মো. শহিদুল্লাহর ছেলে।

আরও পড়ুন : স্বামীর শাস্তির দাবিতে স্ত্রী’র সম্মেলন

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের চর ছিফলি গ্রামে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশকে দেখে রাস্তা থেকে দৌঁড়ে এক বাড়িতে ঢোকে পরেন জুয়েল মোল্লা। পরে তাকে বাড়ির পেছন থেকে একটি বিদেশি অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক ১৫ সেপ্টেম্বর ভোলায় অস্ত্র ও গুলি নিয়ে আসার কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা