সারাদেশ

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বৈশ্বিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠন প্রয়োজন

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্মাণ শ্রমিক শাহীন (২৬) কুড়িগ্রাম জেলার বদরগঞ্জের মুস্তাকপুর এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে এবং মাহবুব হাসান (২৪) একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : একদিনে আরও ২১ জনের প্রাণহানি

স্থানীয়রা জানায়, কালিয়াকৈরের সফিপুর পূর্বপাড়া এলাকায় শামসুল হকের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য শাহীন ও মাহবুব ট্যাংকের ভেতরে নামেন। পরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে অপর নির্মাণ শ্রমিক মহসিনও সেপটিক ট্যাংকের ভেতর নামেন। কিছু সময় পর মহসিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বাকি দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, খবর পেয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে শাহীন ও মাহবুব নামে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুজনে নতুন নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের বাঁশ কাঠ খোলার কাজ করতে ভেতরে গিয়েছিলেন। এ সময় সেপটিক ট্যাংকের ভেতর জমে থাকা গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে। গ্যাসের মাত্রা ছিল ২০ পয়েন্টের এর নিচে।

আরও পড়ুন : ডিএমপি কমিশনার হলেন হাবিবুর রহমান

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী খান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা