সংগৃহীত
সারাদেশ

স্বামীর শাস্তির দাবিতে স্ত্রী’র সম্মেলন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে এক নারীকে শারীরিক, মানসিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে নির্যাতিতা খেমারী মারমা।

আরও পড়ুন: পঞ্চগড় সীমান্তে স্বর্ণের বার উদ্ধার

বুধবার (২০ সেপ্টেম্বর) ভুক্তভোগী ঐ নারী খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন।

খেমারী মারমা লিখিত বক্তব্য দিয়ে বলেন, স্বামী উজ্জ্বল মারমা আমার পৈত্রিক সম্পত্তি লিখে নেবার জন্য বিভিন্ন ভাবে আমার উপর অমানুষিক নির্যাতনের মাধ্যমে চাপ প্রয়োগ করেন। আমার সম্মতি না থাকায় আমাকে সে হত্যার হুমকি দেয়, প্রয়োজনে বাহিরে গেলে শশুর বাড়ীর লোকজন বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিয়ে থাকে। প্রতিটি মুহূর্ত আমি ও আমার পরিবার আতংকের মাঝে থাকি।

আরও পড়ুন: কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রতিকারের আশায় আদালতে মামলা করার পরেও আমার স্বামীকে গ্রেফতার না করায় আমরা উদ্বিগ্ন। আমি আমার স্বামী উজ্জ্বল মারমার গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। আমি আমার ও আমার পরিবারের নিরাপত্তার আশায় আজকের এই সংবাদ সম্মেলনে এসেছি।

এসময় নির্যাতিতা খেমারী মারমার পিতা সাংবাদিক চাইথোয়াই মারমা,মাতা চামেলি মারমা, পরিবারের বাকী সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা