ছবি: সংগৃহীত
সারাদেশ

খড়ের গাদায় চাপা পড়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলায় খড়ের গাদার নিচে চাপা পড়ে শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা

বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- সুমি আক্তার (৩৫), তার ২ সন্তান শাহিদ (৫) ও সিয়াম (২)। সুমি আক্তার ঐ এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী।

আরও পড়ুন: স্ত্রীর প্রেমিককে হত্যা, আটক স্বামী

স্থানীয়রা জানান, সকালে গবাদি পশুর জন্য খড় কাটছিলেন সুমি। এ সময় তার ২ সন্তান শহীদ ও সিয়াম তার পাশে ছিলেন। এক পর্যায়ে ২ সন্তানসহ খড়ের গাদায় চাপা পড়েন সুমি।

পরে তাদের উদ্ধার করে ছাগলনাইয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

আরও পড়ুন: জোয়ারে ভেসে নিখোঁজ বৃদ্ধ

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা