ছবি-সংগৃহীত
সারাদেশ

জোয়ারে ভেসে নিখোঁজ বৃদ্ধ

জেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় জোয়ারের স্রোতে ভেসে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

আরও পড়ুন: সাঁতার শিখতে গিয়ে শিশুর মৃত্যু

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরের উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের দমার চরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ আব্দুস শহীদ (৬৫) বুড়িরচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

তার ছেলে আবদুল্লাহ জানান, আমার বাবা ভেসে যাওয়ার পর থেকে এখনো নিখোঁজ রয়েছেন। বাবার মরদেহ পাবো কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

নিঝুমদ্বীপের বাসিন্দা নুরনবী জানান, নদীতে শেষ ভাটির পরে প্রথম যে জোয়ারটা আসে, তা অধিক উচ্চতায় তীব্র স্রোত হয়ে আসে। অনেক নৌকা এ সময় উল্টে যায়। শহিদ এ ধরনের স্রোতে পড়ে ভেসে যায়।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিষয়টি নিশ্চিত করে নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ উদ্দিন জানিয়েছেন, নদীতে পানি কম থাকায় হেঁটে দমারচর থেকে নিঝুমদ্বীপ আসার চেষ্টা করছিলেন আব্দুস শহীদ। এ সময় জোয়ারের স্রোত এসে তাকে টেনে নিয়ে যায়। স্থানীয়রা দূর থেকে ঘটনাটি দেখে। পরে অনেক খোঁজাখুঁজি করেও রাত পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা