সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

কঙ্গোতে ফেরি ডুবে ৩৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলের বুসিরা নদীতে একটি ফেরি ডুবে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।

আরও পড়ুন : ইইউভুক্ত দেশে গ্যাস বন্ধের হুমকি কাতারের

গত শুক্রবার রাতে এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় কর্মকর্তারা।

ইনজেন্ডে শহরের মেয়র জোসেফ কাংগোলিংগোলি বলেছেন, ফেরিটি একটি নৌবহরের অংশ ছিল। যাত্রীদের অধিকাংশই ব্যবসায়ী ছিলেন, যারা বড়দিন উপলক্ষে বাড়িতে ফিরছিলেন। ফেরি ডুবির পর এখন পর্যন্ত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাজ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ

স্থানীয় বাসিন্দা এনদোলো কাড্ডি বলেন, ফেরিটিতে চার শতাধিক যাত্রী ছিলেন। এটি ইনজেন্ডে ও লুলো বন্দরে থেমে যাত্রী উঠিয়ে নেওয়ার কারণে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রসঙ্গত, কঙ্গোর নদীগুলোতে অতিরিক্ত যাত্রী পরিবহন প্রায়ই বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। যদিও কর্মকর্তারা এসব বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সাধারণত প্রত্যন্ত এলাকায় বিকল্প পরিবহন ব্যবস্থা না থাকায় মানুষ বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ নৌযানে ভ্রমণ করেন।

আরও পড়ুন : ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

এই দুর্ঘটনার মাত্র চার দিন আগেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আরেকটি নৌকাডুবির ঘটনায় ২৫ জন নিহত হন। এছাড়া, অক্টোবর মাসে কিভু হ্রদে নৌযান দুর্ঘটনায় ৭৮ জনের মৃত্যু এবং জুন মাসে কাওয়া নদীতে আরেকটি নৌকাডুবির ঘটনায় ৮০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা