সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সৌদিতে হাজারও বেশি প্রবাসী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত ১ সপ্তাহে ২০ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ফের ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২০,১৫৯ জন প্রবাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনী।

গত (১২-১৮ ডিসেম্বর) পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১,৩০২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫,৬৫২ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩,২০৫ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং যৌথ অভিযান চালিয়ে ঐ প্রবাসীদের গ্রেফতার করেছে।

একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন আরও ১,৮৬১ জন। গ্রেফতারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকদের সংখ্যা বেশি। এদিকে, গ্রেফতারকৃতদের ৬৫ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং অন্যান্য দেশের ২ শতাংশ নাগরিক রয়েছেন। এছাড়াও অবৈধ উপায়ে সৌদি ত্যাগের চেষ্টা করায় আরও ১১২ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৭ ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। এ সময় দেশটিতে বর্তমানে ২৯,৫৪০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: জার্মানির মার্কেটে গাড়ি হামলায় নিহত ২

অপরদিকে, গ্রেফতারকৃতদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। গ্রেফতারকৃত প্রবাসীদের মধ্যে ২০,৩৩৭ জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে গ্রেফতারদের মধ্যে ৯,৪৬১ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে তাদের নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়াও আরও ৩,৪২৫ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা