সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের মিনাস গেরাইসে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।

আরও পড়ুন : সৌদিতে হাজারও বেশি প্রবাসী গ্রেফতার

দেশটির ইতিহাসে ২০০৭ সালের পর কোনো একটি সড়ক দুর্ঘটনায় এত বেশি প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে সাওপাওলো শহর থেকে উত্তরপূর্বাঞ্চলীয় বাহিয়া প্রদেশের ভিতোরিয়া দা কনকুইস্টা শহরের দিকে যাচ্ছিল বাসটি। বাসটি মিনাস গেরাইস প্রদেশে প্রবেশের পর বাসের একটি চাকা বিস্ফোরিত হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রায় একই সময় সড়কের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় বাসটির এবং তাতে আগুন ধরে যায়। এ সময় বাসটিকে পেছন থেকে বাসটিকে একটি গাড়িও আঘাত করেছিল। ভেঙেচুরে আগুন ধরে গিয়েছিলো সেই গাড়িতেও। তবে গাড়িটির যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন : ব্রাজিলে বাস দুর্ঘটনা, নিহত বেড়ে ৩৮

সংঘর্ষের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ট্রাকটি। বাসটিতে আগুন ধরে যাওয়ার কিছু সময় পর ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় অগ্নি নির্বাপক বাহিনী (ফায়ার সার্ভিস)। ফায়ার সার্ভিসের কর্মকর্তা লেফটেন্যান্ট অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র এএফপিকে জানান, দুর্ঘটনার কারণে অনেক যাত্রী বাসটির ভেতর আটকা পড়েছিলেন, আগুন ধরে যাওয়ার পর বের হতে না পড়ায় জীবন্ত দগ্ধ হয়েছেন অনেকে।

মিনাস গেরাইসের গভর্নর বলেছেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবে প্রাদেশিক সরকার।

আরও পড়ুন : ফের ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় গভীর শোক জানিয়ে বলেন, “আমাদের হৃদয় সবসময় এ দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে রয়েছে।”

প্রসঙ্গত, গত নভেম্বরে ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ আলাগোয়াসের পার্বত্য এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল। এতে নিহত হয়েছিলেন ১৭ জন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হ...

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, আক্রান্ত লাখ ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা