সারাদেশ

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক প্রেমিক যুবককে স্বামী দাবি করে স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করছে এক কলেজ ছাত্রী। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই যুবক।

আরও পড়ুন : ভারতীয় অবৈধ সিগারেটসহ আটক ৩

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় সাজু নামে ঐ প্রেমিকের বাড়ির দরজায় অনশনে বসেন তিনি। ওই কলেজ ছাত্রী পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

কলেজ ছাত্রীর দাবি, পীরগঞ্জ পৌর শহরের মুন্সিপাড়া এলাকার হিরণের ছেলে সাজু বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক বছর ধরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ইতোমধ্যে এক বছর পূর্বে তারা ইসলামি শরিয়াহ মোতাবেক বিয়ে করেন। যথারীতি ঘর সংসারও করেন তারা। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বিভিন্ন এলাকায় চলাফেরাও করেছেন। ওই কলেজ ছাত্রীর পরিবার বিষয়টি জেনে জেনে গেলে তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে। এ অবস্থায় বাড়ির লোকজনের প্রস্তাবে রাজি না হয়ে বুধবার সকালে প্রেমিক সাজুর বাড়িতে হাজির হয় প্রেমিকা। কিন্তু প্রেমিকার আগমনে প্রেমিক গা ঢাকা দেওয়ায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেছেন তিনি। শুধু তাই নয়, সাজু ও তার পরিবার এ বিয়ে মেনে না নিলে আত্মহত্যা করার হুমকি দেয় মেয়েটি।

আরও পড়ুন : হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

এ বিষয়ে প্রেমিক সাজুর কাছে ঘটনার সত্যতা জানতে গিয়ে তাকে বাড়িতে পাওয়া যায়নি। পরিবারের লোকজন জানান, ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে সাজু।

অবশ্য সাজুর বাবা হিরণ জানান, ওই মেয়ের সাথে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি শুনেছিলেন। বিয়ের কথা তিনি জানেন না।

আরও পড়ুন : টহল দলের গুলিতে জেলে আহত

স্থানীয় পৌর কাউন্সিলর রশিদুল ইসলাম জানান, যেহেতু ছেলে-মেয়ের ব্যপার তাই দুই পক্ষের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা