সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: শেরপুর জেলায় বৃদ্ধা ফরিদা বেগম হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টহল দলের গুলিতে জেলে আহত

বুধবার (১৩ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের গৌরীপুর মহল্লার যোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ও রফিক মিয়ার ছেলে শামীম মিয়া। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আব্দুস ছালামের ছেলে আলাল উদ্দিন।

আরও পড়ুন: নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

তিনি বলেন, ২০১৯ সালের ২১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় মৃত আব্দুস সালামের স্ত্রী ফরিদা বেগমের বাসায় চুরি করতে গিয়ে ঐ এলাকার মাদকাসক্ত যুবক লিটন, জাহাঙ্গীর, শামীম ও আলাল উদ্দিন। বৃদ্ধা ফরিদা বেগম তাদের চিনে ফেলায় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন আসামিরা।

নরেশ চন্দ্র দে আরও বলেন, মামলার তদন্তকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সন্দেহভাজন আসামি জাহাঙ্গীর ও লিটনকে গ্রেফতার করে। তারা ২০২০ সালের ২৯ আগস্ট আদালতে ফরিদা বেগমকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। শামীম ও আলালকে তাদের জবানবন্দি অনুযায়ী গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ফুটবলের আঘাতে কৃষকের মৃত্যু

২০২১ সালের ১৯ জানুয়ারি ঐ ৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক। মামলার বিচারিক প্রক্রিয়ায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এ রায় ঘোষণা করেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা