সারাদেশ

নোয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে বিদ্যুতের তারে পেঁচানো এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরমা আক্তার ওরফে বিবি আছিয়াকে (৩৮) থানায় নিয়ে গেছে পুলিশ।

আরও পড়ুন : মোটরসাইকেল-ট্রলি সংঘর্ষে নিহত ১

নিহত মো. কুদ্দুস (৫১) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের রফিকপুর গ্রামের চকোইয়াদের বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালের দিকে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এর আগে, একই দিন ভোর রাতের দিকে পুলিশ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চকোইয়াদের বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ফুটবলের আঘাতে কৃষকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কুদ্দুস একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে তিনি স্ত্রীসহ ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর রাত সোয়া ২টার দিকে কুদ্দুসকে তার শয়ন কক্ষে শরীরে বিদ্যুতের তার পেঁচিয়ে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যদের শৌরচিৎকারে একালাবাসী বিষয়টি জানতে পারে। তবে স্থানীয়দের ভাষ্যমতে ভিকটিমের সাথে কিছুদিন ধরে স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিস মাহমুদ বলেন, ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গৃহবধূকে আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আটক না তার কাছে আমরা জানতে চাচ্ছি কি হয়েছে। ঘরের ভিতরের ঘটনার মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা