ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের মৃত্যু

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় কলাতলী এলাকার হাঙ্গরমোড় সংলগ্ন আবাসিক হোটেল ‘সী গাজীপুর’-এর ২০২ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

হোটেলের রেজিস্ট্রেশন খাতা থেকে জানা যায়, নিহত জেসমিন আক্তার (২৫) রামু জোয়ারিয়ানালার এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪২

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আজ এক তরুণী সিঙ্গেল এসে রুম বুকিং করে হোটেল ওঠেন। হোটেল বয় রুম পরিষ্কার করতে গেলে তার সাড়া না পেলে মালিক পক্ষকে জানান। হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা তার মরদেহটি উদ্ধার করি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা