সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনিতে পুকুরপাড়ে খেলাধুলা করার সময় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুড়িকাহুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিহতরা হলো- কুড়িকাহুনিয়া গ্রামের আলম হায়দারের মেয়ে অনিকা সুলতানা (৫) ও একই এলাকার অহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। শিশু দুটি উভয়ে স্থানীয় তালতলা কিন্ডারগার্ডেনের শিশু শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে আনিকা ও জান্নাতুল দুজন স্কুল শেষ করে বাড়িতে ফেরে। বাড়ির পাশে পুকুরপাড়ে তারা খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি গোসলে নেমে তাদের একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেল ৩ জনের

তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে অনিকার ভাসমান দেহ উদ্ধার কালে জান্নাতের সন্ধান পায়। তাৎক্ষণিকভাবে ২ জনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী বলেন, ঘটনাটি জানামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুকুরপাড়ে খেলা করার সময় তারা পানিতে পড়ে গিয়েছে বলে স্থানীয়দের ধারণা। এ ধরনের ঘটনা রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া উচিত।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা