সারাদেশ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাট বালিগাঁও গ্রামের মো. মিজান (৫৫) হত্যাকাণ্ডের ২২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান পাঠানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : পানির অপচয় বন্ধ করতে হবে

সোমবার দিনগত রাতে ঢাকার মাতুয়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ি থানা পুলিশ। সে ওই গ্রামের আইয়ুব আলী পাঠানের ছেলে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান জানান, পাওনা টাকা নিয়ে দ্বন্দের জের ধরে ২০০০ সালে জেলার টঙ্গীবাড়ি উপজেলার হাট বালিগাঁও গ্রামে মিজানকে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী টঙ্গীবাড়ি থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন : ১৫৯ যাত্রী নিয়ে শস্যখেতে বিমান

পরে ২০০৪ সালে জেলা ও দায়রা জজ আদালত আসামি আব্দুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করে। হত্যাকাণ্ডের পর প্রায় ৫ বছর সৌদি আরবে পালিয়ে থাকে আব্দুর রহমান। পরবর্তীতে দেশে ফিরে ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলো সে।

২২ বছর পর সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা