সংগৃহীত
সারাদেশ

সাজেক থেকে ঢাবি শিক্ষার্থী অপহরণ

নিজস্ব প্রতিবেদক: সাজেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে শ্রীকৃষ্ণের জন্মদিন পালিত

দীপিকা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে। তিনি খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীপিকা তার বন্ধুদের সাথে সাজেকের পর্যটন এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। দুর্বৃত্তরা পথে রুইলুইপাড়া পর্যটনকেন্দ্রের কাছে জিরো মাইল এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।

পরে তার বন্ধুরা বিষয়টি সাজেকে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধারে কাজ শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ এলাকাটি ইউপিডিএফ নিয়ন্ত্রণাধীন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, কিছুক্ষণ আগে জিরো মাইল এলাকা থেকে এক পর্যটক অপহরণ হয়েছে বলে জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখছেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, ছাত্রী অপহরণের বিষয়টি আমরা সর্বাধিক গুরুত্বের সাথে দেখছি। আমরা বাঘাইহাট জোনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে ঐ ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করেছে। আমরা আশা করছি, অতিদ্রুত তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।

আরও পড়ুন: নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাত নিহত

এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, দুপুর সোয়া ১২টার দিকে সাজেকে যাওয়ার পথে কয়েকজন দুষ্কৃতিকারী গাড়ির গতিরোধ করে ওই ছাত্রীকে অপহরণ করে। আমাদের সাঁড়াশি অভিযান চলছে। আমরা আশাবাদী, ঐ ছাত্রীকে শিগগির উদ্ধার করতে পারবো।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা