সারাদেশ

নোয়াখালীতে গণপিটুনিতে ডাকাত নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।

আরও পড়ুন : ব্রাজিলে ভয়াবহ ঘূর্ণিঝড়, নিহত ২১

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহত মোশারফ হোসেন (৪৩) জেলার সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত মোহাম্মদ মোস্তফার ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

আরও পড়ুন : ১৩ সেপ্টেম্বর অংশীজনের সঙ্গে ইসির সংলাপ

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস জানায় , বুধবার রাত তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মালেশিয়া প্রবাসী সাইফুদ্দিনের ঘরে সিঁধ কেটে একদল ডাকাত ঢুকে। ওই সময় প্রবাসীর পরিবারের সদস্যরা তাদের ঘরে ছিলনা। তারা আগের দিন প্রবাসীর বোনের বাড়িতে সেনবাগ বেড়াতে যায়। বিষয়টি টের পায় একই বাড়ির জুনায়েদ (৩৪)। পরে জুনায়েদ বিষয়টি প্রবাসী সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে (৫৫) মুঠোফোনে অবহিত করে। খবর পেয়ে মিজান তার ভাইয়ের ঘরে ছুটে যান। সেখানে অস্ত্রধারী ডাকাত দল মিজানকে কুপিয়ে গুরুতর আহত করে। মিজানের চিৎকার শুনে জুনায়েদ এগিয়ে এলে ডাকাত দল তাকেও ছুরিকাঘাতে আহত করে। ওই সময় অন্য ডাকাতেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেন। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে গণপিটুনির শিকার ডাকাত ঘটনাস্থলে মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি ডাকাতির ঘটনা নয় এটি চুরির ঘটনা। চুরি করতে গিয়ে এক চোর গণপিটুনিতে মারা যায়। বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে নোয়াখালী-ফেনীসহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা