প্রতীকী ছবি
সারাদেশ

সাপের কামড়ে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বোয়ালমারীতে সড়কে প্রাণ গেল শিক্ষকের

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার বানা ইউনিয়নের হেলেঞ্চা কঠুরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত অমরজিৎ মণ্ডল (১৫) সাতক্ষীরার আশাশুনি উপজেলার মুরারিকাঠি গ্রামের শম্ভু মণ্ডলের ছেলে। তার বাবা-মা মেসার্স তাকি ব্রিকস ফিল্ডে শ্রমিকের কাজ করেন।

আরও পড়ুন : বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অমরজিতের মা অপরাজিতা মণ্ডল বলেন, রাত ২টার দিকে ঘুমন্ত অবস্থায় তার ছেলেকে সাপে কামড় দেয়। টের পেয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে রাত সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন :কক্সবাজারে নৌকায় বিস্ফোরণ, দগ্ধ ১১

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মো. শফিকুল ইসলাম বলেন, ভোরে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা