ছবি : সংগৃহিত
সারাদেশ

মির্জা ফখরুলকে কটুক্তি, ৫শ কোটি টাকার মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লক্ষ টাকার অনুদান নিয়ে স্ত্রীর চিকিৎসার জন্য বিদেশ ভ্রমন গেছেন। এ সংক্রান্ত ফেসবুকে অপপ্রচার ও মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগে মেহেদী হাসান রনি নামে এক যুবকের বিরুদ্ধে ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫শ কোটি টাকার মানহানি মামলা হয়েছে।

আরও পড়ুন: আ’লীগের শেকড় অনেক গভীরে

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জয়নাল আবেদীন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।

মামলার আসামি মেহেদী হাসান রনি রংপুরের পীরগঞ্জ উপজেলার বাজিদপুর গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের আব্দুল বক্করের ছেলে।

আরও পড়ুন: ৫ লাখ শিক্ষার্থীর ছাত্রসমাবেশ হবে

মামলার বাদী জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, বিবাদী তার ফেসবুকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের ছবি এবং ৫০ লক্ষ টাকার একটি চেক আপলোড করে স্ট্যাটাস দেন যে, “সাবাস ফখরুল,নামেও ফখরুল, কামেও ফখরুল”।

আরও পড়ুন: ড. ইউনূসকে নিয়ে নতুন খেলা শুরু

সেই সাথে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৫০ লক্ষ টাকা নিয়ে স্ত্রীর চিকিৎসায় সিঙ্গাপুর গেছেন ফখরুল।

বিষয়টিকে মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে ফখরুলের ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করে মামলাটি আনয়ন করা হয়। এতে বাদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের মানহানি হওয়ায় দন্ডবিধি ৫০০ ও ৫০১ ধারায় মেহেদী হাসান রনিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলাটি গ্রহণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা