ছবি : সংগৃহিত
সারাদেশ

মানিকগঞ্জে মাদকসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও সেবনের অভিযোগে হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: আনসার আল ইসলামের ৫ সদস্য আটক

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৬ টি পৃথক অভিযান (নিয়মিত ০৩ এবং মোবাইল কোর্ট ০৩) চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১) মানিকগঞ্জের সাটুরিয়া থানার উত্তর কাউন্নারা এলাকার মো: কাজী হোসেন কারীমের ছেলে মো: সুমন হোসেন সিজানকে (২০) তার বসতঘর হতে হিরোইন সেবনরত অবস্থায় ০২ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির চেষ্টা, গ্রেফতার ২

২) ঢাকা জেলার ধামরাই থানাধীন পশ্চিম নান্দেশ্বরীর মৃত: হেকমত আলীর ছেলে মো: রফিকুল ইসলামকে (২৮) মানিকগঞ্জের সাটুরিয়ার উত্তর কাউন্নারা এলাকা হতে হিরোইন সেবনরত অবস্থায় ০২ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়।

সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে ০১ জন আসামিকে ০১ বছর ০৬ মাস ও অপর ০১ জন আসামিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় প্রথম আসামি সুমনকে ৫০০/- (পাঁচশত টাকা) এবং দ্বিতীয় আসামি রফিকুলকে ১০০০/- (একহাজার টাকা) অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আরও পড়ুন: দুই মাসে পালিয়ে বিয়ে করেছেন একই কলেজের ২০ ছাত্রী

গ্রেফতারকৃত আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা