ছবি: সংগৃহীত
সারাদেশ

চুইঝাল চাষে স্বাবলম্বী হচ্ছেন ৭০০ যুবক

জেলা প্রতিনিধি: খুলনার জনপ্রিয় একটি মসলা চুইঝাল। এটি পরগাছা ও গুল্ম জাতীয় উদ্ভিদ থেকে তৈরি হয়ে থাকে। সাধারণত গরু এবং খাসির মাংস রান্নায় এ মসলাটি ব্যবহার করা হয়।

আরও পড়ুন: বরগুনা-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু

যশোরের মনিরামপুর উপজেলা খানপুর, মুন্সি খানপুরসহ ৫ টি গ্রামে এই চুইঝাল চাষ হচ্ছে। এই প্রজেক্টের সাথে জড়িত স্থানীয় প্রায় ৭০০ বেকার যুবক।

মুন্সি খানপুর গ্রামের ডিপ্লোমা কৃষিবিদ মাসুদুর রহমান সবুজ (৩০) নামে এক যুবক বেকারত্ব দূর করতে চুইঝাল চাষের উদ্যোগ নেন ।

এরপর মুন্সি খানপুর, শ্যামকুড়, তেঘরি, ধলিগাতিসহ প্রায় ৫টি গ্রামের ৭০০ বেকার যুবককে নিয়ে গড়ে তোলেন 'খানপুর চুইঝাল প্রজেক্ট'।

আরও পড়ুন: তাপমাত্রা কমার আভাস

করোনা মহামারীর সময় বেকারত্ব দূর করতে মুন্সি খানপুর গ্রামের ডিপ্লোমা কৃষিবিদ মাসুদুর রহমান সবুজ (৩০) চুইঝাল চাষের উদ্যোগ নেন। এরপর মুন্সি খানপুর, শ্যামকুড়, তেঘরি, ধলিগাতিসহ প্রায় ৫ টি গ্রামের ৭০০ বেকার যুবককে নিয়ে গড়ে তোলেন ‘খানপুর চুইঝাল প্রজেক্ট’।

মাসুদুর রহমান সবুজ বলেন, তার বাবা হাজী আনসার মোড়লের চুইঝালের ব্যবসা থেকেই মুলত চুইঝাল চাষ করার আইডিয়া আসে। তারপর গ্রামের পতিত বাগান ও জমিতে আম গাছ, সুপারি গাছ, কাঠাল গাছ, জাম গাছে এ চুইঝালের চারা রোপণ করেন। প্রথমত ২০ টি চারা রোপণ করে এ চাষ শুরু করেছিলেন তিনি।

আরও পড়ুন: যমুনা নদীর পানি বিপৎসীমার ওপরে

মুন্সি খানপুরসহ আশেপাশের ৫ টি গ্রামের ৪০০ বিঘা জমিতে প্রায় ৭০০ যুবক এ চুইঝাল চাষ শুরু করেন এবং গড়ে তুলেন ‘খানপুর চুইঝাল প্রজেক্ট’। বর্তমানে এ প্রজেক্টে গাছের সংখ্যা রয়েছে প্রায় ১৭ হাজার। প্রজেক্টটি দেখাশোনার জন্য রয়েছে ১৩ সদস্যের কমিটি।

এই তরুণ উদ্যোক্তা আরও জানান, মোট লাভের ৩০ শতাংশ বাগান মালিক পাবে- এমন চুক্তিতে পতিত বাগানগুলোতে এই চুইঝাল গাছ রোপণ করা হয়েছে। এ প্রজেক্ট থেকে লাভের অংশ প্রজেক্টের সদস্যদের মধ্যে সমানভাবে বন্টন করে দেওয়া হয়।

আরও পড়ুন: গুমের শিকার ব্যক্তিদের স্মরণে মানববন্ধন

তিনি জানান, আমি শুধু নিজে স্বাবলম্বী হতে চাইনি। আমি চেয়েছি আমার মতো আরও দশজন বেকার যুবক স্বাবলম্বী হোক। আমাদের দক্ষিণাঞ্চলে এ মসলাটির ব্যাপক চাহিদা থাকায় লাভজনক চাষ এটি। পাশাপাশি এটি চাষে খরচ কম, শ্রমও কম লাগে।

চুইঝাল প্রজেক্টের প্রজেক্ট পরিদর্শক মনজুরুল সুমন জানান, আমরা শিক্ষিত হয়ে বাগানে চুইঝালের চাষ করছি, এটা প্রথমে অনেকে হাস্যকরভাবে নিয়েছিল। এখন সবাই বাহবা দিচ্ছে। দূর-দূরান্ত থেকে ব্যসায়ীরা চুইঝাল গাছ কিনতে আসে। আবার অনেকে চারা সংগ্রহ করতে আসে।

আরও পড়ুন: টঙ্গীবাড়িতে চায়না দোয়ার ও কারেন্ট জাল জব্দ

প্রজেক্টের সদস্য হাবিব দফাদার জানান, আমরা চুইঝাল করে স্বাবলম্বী হয়েছি। তবে আমাদের সরকারি সহযোগিতা প্রয়োজন। আমাদের পুঁজির অভাব। তাই খুব বড় পরিসরে এ চাষ করতে পারছি না।

যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সুশান্ত কুমার তরফদার বলেন, মসলা হিসেবে সুপরিচিত চুইঝাল অনেক আগে থেকেই যশোরের মনিরামপুর ও কেশবপুর অঞ্চলে চাষ হচ্ছে। তবে বৃহৎ পরিসরে এর আগে কোথাও চাষ হয়নি।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে শিক্ষা উপকরণ-বাই সাইকেল বিতরণ

তিনি আরও বলেন, মনিরামপুরের মুন্সি খানপুর গ্রামের ডিপ্লোমা কৃষিবিদ সবুজের নেতৃত্বে বৃহৎ পরিসরে চুইঝালের চাষ হচ্ছে। তাদেরকে আমরা প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছি। এটি একটি লাভজনক চাষ।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা