সারাদেশ

ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি মোস্তান আলী (৫০) ও চেক ডিজ অনার মামলায় সাজা প্রাপ্ত আসামি নিরোদ চন্দ্র রায়কে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ন : বাবাকে খুন করে পালিয়ে গেল ছেলে

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে আসামিদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল আলম।

গ্রেফতার মোস্তান আলী ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলার ভেবড়া গ্রামের মৃত পিঠা মোহাম্মদ এর ছেলে। অন্যদিকে, নিরোদ চন্দ্র রায় থুমুিনয়া গ্রামের মৃত জগিন্দ্র নাথ রায়ের ছেলে।

জানা যায়, মোস্তান আলী গত ২৪ এপ্রিল ১২ বছর বয়সী এক শিশু কন্যাকে চানাচুর ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে উত্তর নোহালী গ্রামের জনৈক শামস রায়হান রানার আম বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ঐ শিশুর পিতা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তখন থেকে মোস্তান পলাতক ছিল।

আরও পড়ন : মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সোমবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় থানার এসআই সাধন চন্দ্র পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।

অন্যদিকে চেক ডিজ অনার মামলায় ৬ মাস সাজা প্রাপ্ত আসামি নিরোদ চন্দ্র রায়কে একই দিনে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

জুলাই গণআন্দোলনের সময় সাভারে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজ...

জোড়া গোল করেই পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রত্যাবর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা