সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুলিশের সচেতনামূলক প্রচারণা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ট্রাফিক আইন সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ঠাকুরগাওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে। এছাড়াও হেলমেটধারীদের ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

ঠাকুরগাঁও জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালকদের মাঝে সচেতনামূলক বক্তব্য ও লিফলেট বিতরণ করেন জেলা পুলিশের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আসাদুজ্জামান, ট্রাফিক পুলিশের টিআই আমজাদ হোসেন, ডি আই ওয়ান আব্দুল মতিন প্রধান, সদর থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমাম জিয়া সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুন : ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

এ সময়ে পুলিশ সুপার জানান, সড়কে দুর্ঘটনা ঘটলে একটি পরিবার অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই না সড়কে কোন প্রাণ ঝরে যাক। আমরা চাই আপনারা সবাই ট্রাফিক আইন মেনে চলুন। নিজেকে নিরাপদ রাখুন এবং সকলেই ট্রাফিক পুলিশকে সহায়তা করুন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা