সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় নিহত ২ 

জেলা প্রতিনিধি: বগুড়া জেলার পৃথকস্থানে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৯ আগস্ট) সদর ও দুপচাঁচিয়া উপজেলায় সকালে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিএনপি অতীতে কিছু দিতে পারেনাই

নওদাপাড়ার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ঢাক-রংপুর মহাসড়কে সকাল ১০টার দিকে ট্রাকচাপায় নিহত হন মোস্তফা হায়দার (৪০)। জয়পুরহাটের আক্কেলপুরের পূর্নগোপীনাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে তিনি।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বগুড়া থেকে ছেড়ে আসা একটি ট্রাক রংপুরের দিকে যাচ্ছিল। ঐ পথে মোস্তফা হায়দার মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। পথে টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ট্রাকটিকে অতিক্রম করতে যায়। ট্রাকটিও একটু বেপরোয়া গতিতে তাকায় এ সময় অসাবধানতাবশত ট্রাকের নিচে চাপা পড়ে যান মোস্তফা।

আরও পড়ুন: আ.লীগ নেতাকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ

ওসি আমিনুল ইসলাম আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ হয়েছে কিন্তু চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সকাল ৯টায় কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হন জাকারিয়া হোসেন (২০)। দুপচাঁচিয়ার বার মাইল এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বারাইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে জাকারিয়া।

স্থানীয়দের বরাতে দুপচাঁচিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জাকারিয়া তার কর্মস্থল কাহালুর জোগারপাড়া টাইলস মিলে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি নিয়ে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড পার হয়ে বার মাইল এলাকায় গার্ডেন ভিউয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: বেগমগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ওসি আরও বলেন, জাকারিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতরভাবে আহত হন। সেখান থেকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা