ছবি : সংগৃহিত
সারাদেশ
ব্রহ্মপুত্র নদ

অবৈধভাবে বালু উত্তোলন, যুবকের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিপণনের উদ্দেশ্যে পরিবহনের দায়ে মো. শরীফ নামে এক যুবককে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: আ’লীগ নেতা জিএস মিজানের উপর হামলা

সোমবার (২৮ আগস্ট) সকালে রাজিবপুর ইউনিয়নের লাটিয়ামারি বালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে মাহবুবুর রহমান জানান, ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদ আসে উপজেলা প্রশাসনের কাছে। সেই প্রেক্ষিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা আগেই পালিয়ে যায়।

আরও পড়ুন: বেগমগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

তবে ঘটনাস্থলে উত্তোলন করা বালু বিপণনের উদ্দেশ্যে পরিবহন করা এক যুবককে পাওয়া যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ দিনের জেল দেওয়া হয়।

এ ছাড়াও উত্তোলনকৃত বালু নিলাম কমিটির মাধ্যমে পরিমাপ করে প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়। বিক্রয়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

জনস্বার্থে এ ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলেও জানান মাহবুবুর রহমান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা