প্রতীকী ছবি
সারাদেশ

ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জেলা প্রতিনিধি : কুমিল্লা নগরীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের হাতে জাহিদ (৪০) নামের এক যুবক খুন হয়েছে।

আরও পড়ুন : বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

সোমবার (২৮ আগস্ট) বিকেলে নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহিদ ওই এলাকার মৃত আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোচালক ছিলেন। অন্যদিকে অভিযুক্ত ছোট ভাই মো. মাসুম ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষক পলাতক

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসহ বিভিন্ন কারণে বড় ভাই জাহিদের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতেন মাসুম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সোমবার দুপুরে বাড়িতে গিয়ে জাহিদের সঙ্গে মাসুম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জাহিদের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন মাসুম। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ময়নাতদন্তের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

আরও পড়ুন : সেই ছোঁয়াকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল মা

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষটি পুলিশ তদন্ত করছে। অভিযুক্ত মাসুমকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

চিটাগুড়  নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ

মোংলা বন্দর জেটিতে ভিড়েছে মোলাসেস (চিটাগুড়) নিয়ে ব...

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় পৃথক প...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা