ছবি : সংগৃহিত
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানুষের চলাচলের রাস্তা দখল করে বাড়িঘর নির্মাণ করায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন: ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

সোমবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে পুলিশ অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল আজিজ, পল্লী বিদ্যুৎ সমিতি রুহিয়া আঞ্চলিক অফিসের ডিজিএম আব্দুর রাজ্জাক, ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবু, অনিল চন্দ্র সেন এবং রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা প্রমুখ।

আরও পড়ুন: শার্শা ও বেনাপোল পোর্ট থানার উদ্যোগে আলোচনা সভা

উল্লেখ্য,ঠাকুরগাঁও সদরের রুহিয়া ইউনিয়নের কর্ণফুলি বাজার হতে রামনাথ হাট পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

কিন্তু কর্নফুলি এলাকায় রাস্তার দুই পাশে অবৈধ স্থাপনার জন্য ঠিকাদার কাজ করতে পারছিল না। এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সশরীরে এসে অবৈধ স্থাপনার মালিকদের বাড়িঘর সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়।

আরও পড়ুন: সেই ছোঁয়াকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল মা

শুধু তাই নয়, আনারুল হক ও প্রয়াত গজেন ঠাকুরের ওয়ারিশদের ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ না করায় প্রশাসন এ উদ্যোগ নেয়। এতে উভয় পার্শে ৪/৭টি কাঁচা পাকা ঘর ভাংগা পড়ে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা