ছবি : সংগৃহিত
সারাদেশ

মানিকগঞ্জে হিরোইনসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও সেবনের অভিযোগে হিরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৬ টি পৃথক অভিযান (নিয়মিত) চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- ১) মানিকগঞ্জের শিবালয় থানার উত্তর মহাদেবপুরের মৃত: শওকত আলীর ছেলে মো: কাদের মিয়াকে (৩৬) তার বসতঘর হতে আটক পূর্বক দেহ তল্লাসী করে ১০ (দশ) গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ট্রাকচাপায় নিহত ২

এসময় গ্রেফতারকৃতের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং ১২, তারিখ ২৮/০৮/২০২৩ খ্রিঃ।

২) মানিকগঞ্জের শিবালয় পৌর এলাকার মৃত: আব্দুল খালেকের ছেলে মো: রনি মিয়াকে (৩৬) তার বসতঘর হতে আটক পূর্বক দেহ তল্লাশি করে ০৮ (আট) গ্রাম হিরোইন সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শিবালয় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা নং ১৩, তারিখ ২৮/০৮/২০২৩ খ্রিঃ।

আরও পড়ুন: বিএনপি অতীতে কিছু দিতে পারেনাই

গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গ্রেফতারকৃত প্রথম আসামির বিরুদ্ধে আরো ০৩ টি মামলা রয়েছে এবং দ্বিতীয় আসামির বিরুদ্ধে আরো ০৭ টি মামলা রয়েছে। আসামিদ্বয় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা