সারাদেশ

মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় একটি বাসা থেকে শাহনাজ আক্তার (৩৩) নামে এক গৃহবধূ ও তার মেয়ে সাবেকুন্নাহার ইভার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ব্রিকসের সদস্য হওয়ার চেষ্টাও করিনি

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে থানার ব্যাংক কলোনি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহনাজ আক্তারের স্বামী মো. শাহজাহানকে আটক করেছে পুলিশ।

শাহনাজ আক্তার ও তার স্বামী মো. শাহজাহান ইপিজেড থানা এলাকার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন : ইমরান খানকে ছেড়ে দেওয়ার নির্দেশ

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামীর মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। আজ সকালেও তাদের মধ্য ঝগড়া হয়। একপর্যায়ে মেয়েসহ আত্মহত্যা করেন তিনি। ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা