প্রতীকী ছবি
সারাদেশ

গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬

জেলা প্রতিনিধি : ময়মনসিংহে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে ৬ জন দগ্ধ হয়েছেন।

আরও পড়ুন : স্ত্রী-ছেলেকে ছুরিকাঘাতে হত্যা

শনিবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর শানকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নুরুল ইসলাম (৭৩), তার নাতি নুরুল ইসলাম (৭), বাসায় কাজ করা শ্রমিক সোয়েব মাহমুদ (৪০), বিল্লাল হোসেন (৩২), প্রান্ত (৩০) ও সাদ্দাম (৩০)।

আরও পড়ুন : নোয়াখালীতে খেলাফত মজলিসের বিক্ষোভ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, বাসাটি নতুন তৈরি করা হয়েছে। শনিবার শ্রমিকেরা বাসার অসম্পূর্ণ কাজ করছিলেন। এসময় বাসায় সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালানোর সময় লিকেজ থেকে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে চার শ্রমিকসহ বাসার মালিক নুরুল ইসলাম ও তার নাতি দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন : ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ওসি আরো জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে, কেউই গুরুতর আহত নয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা