ছবি-সংগৃহীত
সারাদেশ

বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সোনাতলায় জাহেরা বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

শনিবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মধুপুর ইউনিয়নের গারামারা গ্রামের ওই বৃদ্ধার বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহেরা ওই গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, জাহেরা তার ছেলে বউকে নিয়ে মধুপুরে স্বামীর বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তিনি শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়। এ ঘটনায় জাহেরার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আরও পড়ুন : দিনাজপুরে দোকানিকে পিটিয়ে হত্যা

তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের পাশাপাশি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিবিআই) কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। আশাকরি খুব তাড়াতাড়ি রহস্য উন্মোচন করা সম্ভব হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা