সংগৃহীত
সারাদেশ

সিরাজগঞ্জে পানিতে ডুবে নিহত ২

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বিয়ের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে বাসুদেবকোল দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৪টার দিকে পুকুর থেকে শিশু ২ টির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, সলঙ্গা থানার আব্দুল করিমের ছেলে সিহাব (৯) ও মনিরুল ইসলাম লাবুর ছেলে অনিক আহম্মেদ (৮)। নিহতরা ২ জন সম্পর্কে চাচাতো ভাই হয়।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, দুপুরে বাড়ির পুকুরের পাশে খেলা করছিল ঐ ২ ‍শিশু। খেলাধুলা করার এক পর্যায়ে ২ জনেই পুকুরে পড়ে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তাদের না পেয়ে সন্দেহ হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তারা পাশের পুকুরে খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ভোলায় আরও ৫ নেতা বহিষ্কার!

পুলিশ আরও জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। এখন শিশু ২ টির সুরতহাল প্রতিবেদন তৈরি করছি।

উল্লেখ্য, গত ২১ আগস্ট সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে রাফি (৬) ও সৌরভ (৫) নামের ২ চাচাতো ভাইয়ের মৃত্যু হয়।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা