ফাইল ফটো
সারাদেশ

বিয়ের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রংপুরের কাউনিয়া উপজেলায় সুমাইয়া আকতার সোমা নামে ১ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ভোলায় আরও ৫ নেতা বহিষ্কার!

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামে নিজ বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোমা (১৭) ওই গ্রামের টুটুল মিয়া মেয়ে এবং ধুমেরকুটি হায়দারীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্বজনার জানান, ১ বছর ধরে হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় মিয়ার (২২) সাথে সোমার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

আরও পড়ুন: ৩ গোডাউন ভস্মীভূত, ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি!

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে স্থানীয় নিকাহনামা রেজিস্ট্রারের বাড়িতে তাদের বিয়ে হয়। সেখানে হৃদয়ের ভগ্নিপতি উপস্থিত ছিল। বিয়ে পর হৃদয় কনের বাড়িতে যাতায়াত করে।

মঙ্গলবার দুপুরে সোমার সাথে হৃদয়ের দীর্ঘক্ষণ কথা হয়। স্বামীর সাথে কথা বলার পর সুমাইয়া মনমরা হয়ে বাসা থেকে বের হয়ে যায়। তার মা বিকেলে ঘরের ভেতর সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আশপাশের লোকজন চিৎকারে শুনে এসে সুমাইয়ার মরদেহ নিচে নামায়।

আরও পড়ুন: বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

নিহতের মা মনিরা বেগম জানান, সকাল থেকে হাসিখুশি ছিল আমার মেয়ে। হৃদয়ের সাথে দুপুরে কথা বলার পর আমার মেয়েটার হাসি মাখামুখটা ম্লান হয়ে যায়। তার কথায় মেয়েটা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আত্মহত্যা করে।

এর জন্য হৃদয়ের পরিবারের লোকজন দায়ী। বিয়ে অস্বীকারের জন্য হৃদয়কে চাপ দিত। যার কারণে মেয়েটা মরে গেল, আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহতের বাবা টুটুল মিয়া জানান, আমার মেয়ে ও হৃদয়ের কাবিননামায় রেজিস্ট্রারি হলেও তাদের বিয়ে পড়ানো হয়নি। ছেলের পরিবার যৌতুক এবং স্বর্ণালঙ্কার ছাড়া মেয়েকে ঘরে তুলবে না বলে আমার মেয়েটা না ফেরার দেশে চলে গেল। আমি তাদের দৃষ্ঠান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুন: খাগড়াছড়ির রামগড়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মঙ্গলবার রাতে ছেলে ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে পুলিশ অপমৃত্যু মামলা নিয়েছে।

হারাগাছ পৌরসভার কাউন্সিলর মাসুদার রহমান জানান, ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্ক ছিল শুনেছি।

স্বজনদের দাবি ছেলেটির পরিবার বিষয়টি মেনে না নেওয়ায় মেয়েটি আত্মহত্যা করেছে।

আরও পড়ুন: চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

হারাগাছ থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) কমল মোহন্ত জানান, ঘটনাস্থলে গিয়ে মেয়েটির মরদেহ উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিহতের পরিবার, স্বজন এবং আশপাশের লোকজনেরা জানান, মানসিক ক্ষতিগ্রস্ত হয়ে মেয়েটি আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আরও পড়ুন: মাদারীপুরে উৎরাইল হাটে অগ্নিকাণ্ড

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক বলেন, ওই কিশোরীর আত্মহত্যায় কারো হাত আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।

সান নিউজ/এমএ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা