প্রতীকী ছবি
সারাদেশ

বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: কুষ্টিয়া আইনজীবীর বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: যশোরে ২৫ মামলার আসামিসহ গ্রেফতার ৫

মঙ্গলবার (২২ আগস্ট) কুষ্টিয়া জিলা স্কুলের সামনে আইনজীবী মাহমুদুল হাসান সুমনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবার ঐ আইনজীবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।

নিহত জান্নাতুল ফেরদৌস তুলি (২২) কুষ্টিয়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের মোল্লাতেঘরিয়া গ্রামের মোল্লাপাড়া এলাকার ওহিদুল ইসলামের মেয়ে। তিনি কুষ্টিয়া নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন: চাটখিলে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

অভিযুক্ত মাহমুদুল হাসান সুমন কুষ্টিয়া জর্জ আদালতের আইনজীবী। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক দৌলতপুর এলাকার মৃত তক্কেল আলীর ছেলে। কুষ্টিয়া জিলা স্কুলের সামনে একটা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন ঐ আইনজীবী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকমাস আগে ঐ আইনজীবীর সাথে ঐ তরুণীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। সর্ম্পকে থাকাকালীন গত ১৮ আগস্ট পারিবারিকভাবে কুষ্টিয়ার হরিপুরে অন্য একটি মেয়েকে বিয়ে করেন সুমন।

আরও পড়ুন: ডেকে নিয়ে বলাৎকার, শিক্ষক গ্রেফতার

মঙ্গলবার বিকেলে বিষয়টি জানতে পেরে তুলি ঐ আইনজীবীর বাড়িতে যান। পরে এ দিন সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঐ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত তরুণীর বড় বোন জান্নাতুল তাসনিম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে বাসা থেকে কলেজে যায় তুলি। বিকেল ৩ টা পর্যন্ত ক্লাস করে ছুটির পরে সে আইনজীবীর বাড়িতে যায়।

আরও পড়ুন: গ্যাস বিস্ফোরণ দগ্ধ আরও এক মৃত্যু

এ দিন বিকেল সাড়ে ৬ টার দিকে ঐ আইনজীবী তরুণীর দুলাভাইয়ের মোবাইলে কল দিয়ে তার বাসায় যেতে বলেন। আমরা তার বাসায় গিয়ে দেখি, আমার বোনের মরদেহ নিচতলায় একটি ভ্যানের উপর রাখা হয়েছে।

মাহমুদুল ও তার বাসার লোকজন আমার বোনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এ ঘটনায় থানায় হত্যা মামলা করবো।

তবে এ বিষয়ে ঐ আইনজীবীর সাথে বলার চেষ্টা করেও সম্ভব হয়নি।

আরও পড়ুন: সুন্দরবনে কাঁকড়াসহ ২৬ জেলে আটক

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা