ছবি : সংগৃহিত
সারাদেশ

শার্শায় মসজিদের ইমামকে কুপিয়ে জখম

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় আশরাফুল ইসলাম ওরফে আশা (২৫) নামে মসজিদের এক ইমাম দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

আরও পড়ুন: মেঘনায় ৯ বাল্কহেড জব্দ

সোমবার (২১ আগস্ট) তিনি মোটরসাইকেল যোগে নাভারণ হতে গিলাপোল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়ানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথে অজ্ঞাত ৭/৮ জন মুখোশধারী তার গতিরোধ করে চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশের দুই মামলায় আসামি ১৪শ’

আহত আরশাফুল ইসলাম আশা যাদবপুর গ্রামের কামারবাড়ী এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে এবং উলাশি গিলাপোল জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্বে রয়েছেন।

আশরাফুল ইসলামের অভিযোগ-গত শুক্রবার উলাশীতে জুম্মা নামাজ শেষে দেলোয়ার হোসেন সাঈদির জন্য দোয়া করার কারণে তাকে কুপিয়ে জখম করা হয়েছে।

আরও পড়ুন: সিসিটিভি ক্যামেরার সংযোগ কেটে গরু চুরি

এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা